ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
×

প্রতীকী ছবি

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১২:৫৩

বরগুনায় বজ্রপাতে মো. মহিউদ্দিন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১০টার দিকে সদর উপজেলার দক্ষিণ ইটবাড়িয়া এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা। 

স্থানীয় শিক্ষক মো. আবুল বাশার বিএসসি জানান, আজ সকাল ১০টার দিকে জমির সীমানা ঠিক করছিলেন মো. মহিউদ্দিন। এ সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে মাঠে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×