ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল তিন জনের

কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল তিন জনের
×

ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ২১:৩৩

কুমিল্লায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের সদর দক্ষিণ উপজেলার রতনপুর কোল্ড স্টোরের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা শহরমুখী শাহআলী সুপার নামের একটি যাত্রীবাহী বাস রতনপুর এলাকায় একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ সময় আরও একজন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধারে এগিয়ে আসে। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিস জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দিনমজুর হতে পারেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

×