ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল মায়ের

মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল মায়ের
×

ছবি: সমকাল

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৯:৫৬

দিনাজপুরের বিরামপুরে মেয়েকে স্কুলে রেখে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা সেলিনা খাতুন। সোমবার সকাল ১০টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের উপজেলার টাটকপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজি চালক গুরুতর আহত হন।

নিহত সেলিনা হাকিমপুর উপজেলার পালপাড়া গ্রামের তৌহিদুর রহমানের স্ত্রী। সে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

স্বজনরা জানান, মেয়েকে চিরিরবন্দর উপজেলার আমেনা বাগী স্কুলে রেখে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে ঢাকা থেকে আসা হানিফ পরিবহনের বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার মা শিক্ষিকা সেলিনা খাতুন ও সিএনজি চালক গোলজার হোসেন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে সেলিনা খাতুন মারা যান।

বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×