ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

পুত্রবধূ ও প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, কারাগারে ২

পুত্রবধূ ও প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, কারাগারে ২
×

প্রতীকী ছবি

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ০৯:৫৩ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ১০:৪৮

জয়পুরহাট সদর উপজেলায় ছেলের বউ ও প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার ঘটনায় আটক দুই ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে জয়পুরহাট চিফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

অভিযুক্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার মৃত আফছার আলীর ছেলে সাখাওয়াত হোসেন এবং নওগাঁর বদলগাছী উপজেলার উত্তর রামপুর গ্রামের মৃত হজ্জম উদ্দীনের ছেলে আবু আসাদ।

পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা সাখাওয়াত হোসেন গত ৮ জুন ঘরে ঢুকে ছেলের বউকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী ঘর থেকে বের হয়ে যান। একই ঘটনা বারবার হওয়ায় স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দেন ওই গৃহবধূ। গত ১৬ জুন স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বিষয়ে সালিস চলাকালীন পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ এসে অভিযুক্ত শ্বশুর সাখাওয়াত হোসেনকে থানা হেফাজতে নেয়। ওই রাতেই থানায় ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন ভুক্তভোগী।  

অন্যদিকে জয়পুরহাট সদর উপজেলায় এক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নানীর দায়ের করা এজাহার অনুযায়ী, গত ১৬ জুন রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত আবু আসাদ ঘরে একা পেয়ে ওই প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার নানী চিৎকার শুনে ঘরে গেলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানা হেফাজতে নিয়ে যায়। বুধবার বিকেলে আদালতে নেওয়া হলে অভিযুক্ত দুজনকেই বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আরও পড়ুন

×