ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

মনিরামপুরে অন্তঃসত্ত্বার মরদেহ উদ্ধার, স্বামী আটক

মনিরামপুরে অন্তঃসত্ত্বার মরদেহ উদ্ধার, স্বামী আটক
×

 মনিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ০৯:৪৪ | আপডেট: ১৯ জুন ২০২৬ | ১১:৪২

| প্রিন্ট সংস্করণ

যশোরের মনিরামপুর উপজেলায় নির্মাণাধীন বাড়ি থেকে তাসলিমা খাতুন (২৩) নামে এক অন্তঃসত্ত্বার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে পৌর শহরের মোহনপুরে মায়ের বাড়ির একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তাসলিমার স্বামী হেলাল উদ্দিন ও সৎ বাবা রফিকুল ইসলামকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। রাত সাড়ে ৮টার দিকে নিহতের ছোট বোন মারুফা খাতুন বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেন মনিরামপুর থানার ওসি আবু সাঈদ।

আরও পড়ুন

×