ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

বন্দর রক্ষা কমিটির বিবৃতি

এনসিটি-সিসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করার আহ্বান

এনসিটি-সিসিটি ইজারা  দেওয়ার প্রক্রিয়া বন্ধ  করার আহ্বান
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ০৮:৪৯

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা প্রদানের প্রক্রিয়া বন্ধ এবং চট্টগ্রাম বন্দরকে জাতীয় মালিকানা ও নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছে বন্দর রক্ষা কমিটি চট্টগ্রাম। গতকাল বৃহস্পতিবার বন্দর রক্ষা কমিটি চট্টগ্রামের আহ্বায়ক ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার এবং সদস্য সচিব ফজলুল কবির মিন্টু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। দেশের প্রায় ৯০ শতাংশ আমদানি-রপ্তানি বাণিজ্য এ বন্দরকে কেন্দ্র করে পরিচালিত হয়। ফলে বন্দরের মালিকানা, নিয়ন্ত্রণ ও পরিচালনার প্রশ্ন কেবল একটি বাণিজ্যিক বিষয় নয়, এটি জাতীয় অর্থনীতি, নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
এতে বলা হয়, এনসিটি ও সিসিটি বাংলাদেশের জনগণের অর্থায়নে নির্মিত জাতীয় সম্পদ। এসব টার্মিনাল কোনো বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগে গড়ে ওঠেনি। বর্তমানে দেশীয় ব্যবস্থাপনাতেই সফলভাবে পরিচালিত হচ্ছে। বিশেষ করে এনসিটি ধারাবাহিকভাবে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন নতুন রেকর্ড সৃষ্টি করছে। সুতরাং বিদেশি প্রতিষ্ঠানের কাছে এসব টার্মিনাল ইজারা দেওয়ার কোনো অর্থনৈতিক বা পরিচালনাগত যৌক্তিকতা নেই।

আরও পড়ুন

×