বকশীগঞ্জে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১৪:০৫
জামালপুরের বকশীগঞ্জে মোতালেব সরকার (৫৫) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের নিজ বাড়ির আঙিনায় কামরাঙা গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষক মোতালেব সরকার গতকাল বুধবার রাতে খাবার খেয়ে নিজ বসতঘরে ঘুমিয়ে পড়েন। সকালে বাড়ির আঙিনায় একটি কামরাঙা গাছের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। পরে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই আসল ঘটনা জানা যাবে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- জামালপুর
- কৃষকের মরদেহ উদ্ধার
