ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

বিদ্যুৎস্পৃষ্টে মা-বাবা ও ছেলে নিহত

বিদ্যুৎস্পৃষ্টে মা-বাবা ও ছেলে নিহত
×

প্রতীকী ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ২০:৪২ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ২০:৪৭

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার অনন্তপুর উত্তর হাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— ফরহাদ আহমেদ শাহ এবং তার বাবা নুরুল আমিন ও মা ফাতেমা বেগম।

তবে পুলিশ বলছে, নিজ ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন যুবক। তাকে রক্ষা করতে গিয়ে বাবা-মাসহ তিন জনের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে বিদ্যুতের মেইন লাইনের একটি তার ছিঁড়ে ফরহাদ আহমেদ শাহের দোকানের টিনের ওপর পড়ে। ফরহাদ দুর্ঘটনাবশত ওই টিনের ঘরে হাত দিলে তৎক্ষণিকভাবে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ছেলেকে বাঁচাতে বাবা নুরুল আমিন এগিয়ে আসেন, তিনিও বিদ্যুতায়িত হন। এরপর তাদের উদ্ধার করতে গিয়ে মা ফাতেমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিন জনই মারা যান। একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্বম্ভরপুর থানার ওসি শাহিন মিয়া বলেন, ফরহাদ নামে এক যুবক নিজ ঘরে বিদ্যুতের কাজ করছিলেন, তখন অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে রক্ষা করতে গিয়ে তার মা-বাবাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘরের বিদ্যুৎ হাইভোল্টেজের কিনা এমন প্রশ্নে ওসি বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে। না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন

×