ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু

এইচএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু
×

প্রতীকী ছবি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৫:৩৯ | আপডেট: ০৮ জুলাই ২০২৬ | ১৭:১৯

রংপুরের পীরগঞ্জে চলন্ত অটোরিকশার ওপর সড়কের পাশের গাছ পড়ে আব্দুল গফুর (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিয়ে ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

আজ বুধবার সকালে উপজেলার টিউরমারী এলাকায় খালাশপীর-কাচদহ ব্রিজ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল গফুর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভোটারপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সকালে এক এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে গফুর খালাশপীরের উদ্দেশে ফিরছিলেন। পথে টিউরমারী এলাকায় পৌঁছালে সড়কের পাশের একটি শুকনো গাছ ভেঙে তার চলন্ত অটোরিকশার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পীরগঞ্জ তানার ওসি নজমুল হক বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। মামলার পর দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×