ছাতক উপজেলা প্রেসক্লাবের সভাপতি আখতার, সম্পাদক মোশাররফ
শাহ মোহাম্মদ আখতারুজ্জামান ও মোশাররফ হোসেন
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ২১:৫১
সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ মোহাম্মদ আখতারুজ্জামান (দৈনিক সমকাল) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোশাররফ হোসেন (দৈনিক আমার দেশ)।
বুধবার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও মোহনা টেলিভিশনের ছাতক উপজেলা প্রতিনিধি মো. মাহমুদ আলম নতুন কমিটির নাম ঘোষণা করেন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. নুর উদ্দিন (দৈনিক এদিন) ও মো. মোশাহিদ আলী (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান জুয়েল (দৈনিক যায়যায়দিন), সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির (দৈনিক বাংলাদেশ বুলেটিন), সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফজল উদ্দিন (দৈনিক ভোরের চেতনা), অর্থ সম্পাদক লুৎফুর রহমান শাওন (দৈনিক সংগ্রাম), দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী (দৈনিক সুনাম কণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক অজিত কুমার দাস (দৈনিক জনকণ্ঠ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু বকর চৌধুরী (দৈনিক কালের কণ্ঠ), সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আশফাকুর রহমান ছায়েম (দৈনিক মাতৃজগত) এবং ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ (দৈনিক জনতার জমিন)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জুনেদ আহমদ রুনু (দৈনিক প্রভাত বেলা), মো. তাজিদুল ইসলাম (এনটিভি ইউরোপ) ও জামরুল ইসলাম রেজা (দৈনিক আমার সকাল)।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, ছাতক উপজেলা প্রেসক্লাবকে আরও কার্যকর, ঐক্যবদ্ধ ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা কাজ করবেন। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। দায়িত্ব পালনে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিক, প্রশাসন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।