বগুড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২০ | ০৫:১৫ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২০ | ০৫:৩৪
বগুড়ার সোনাতলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলে নিহত হয়েছেন। সোমবার উপজেলার মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই উপজেলার ছাদেক আলীর ছেলে সিদ্দিক হোসেন (৩২) ও তার ছেলে সিয়াম হোসেন (১০)। নিহত সিয়াম স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যে সিদ্দিক হোসেন তার ছেলে সিয়ামকে নিয়ে বাড়ির পাশে বিলে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাত হলে বাবা-ছেলে দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।
মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার বজ্রপাতে বাবা-ছেলের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
- বিষয় :
- বজ্রপাত
- বাবা-ছেলে নিহত
- বগুড়া
