ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা
×

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ার সমাবেশ থেকে এ ঘোষণা দেন মহানগর বিএনপির নেতারা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ২২:৫০ | আপডেট: ০১ আগস্ট ২০২৬ | ২২:৫০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপির নেতাকর্মীরা। আজ ‎শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন মহানগর বিএনপির নেতারা।

‎সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, মহানগর বিএনপির পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করছি। ভবিষ্যতে তিনি যদি নারায়ণগঞ্জে আসার চেষ্টা করেন, তাহলে আমরা তা প্রতিহত করব।

‎তিনি বলেন, বাংলাদেশ তো বটেই, পৃথিবীর ইতিহাসেও তিন প্রজন্মের রাষ্ট্রনায়কের এমন নজির নেই। সেই তারেক রহমানকে নিয়ে যদি কেউ অবমাননাকর মন্তব্য করে, তা মেনে নেওয়া হবে না। সেই তারেক রহমানকে নিয়ে সামান্য তেলাপোকা ও ছাড়পোকারা যদি কিছু বলে, আমাদের উচিত তাদের পা দিয়ে পিষে মেরে ফেলা।’

‎বিএনপি নেতা বলেন, ‘আরএফএলের সেলস এক্সিকিউটিভ হিসেবে সে চাকরি করত। আমার কাছে সেই ছবি আছে। সে লজিং মাস্টার ছিল। আসিফ থেকে শুরু করে নাহিদ, হাসনাতরা পাঁচ আগস্টের আগ পর্যন্ত কই ছিল? তারা আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল। ছাত্রলীগের লুঙ্গির নিচ থেকে বের হয়ে আজ তারা বড় নেতা। ১৭ বছর আমাদের নেতাকর্মীদের ত্যাগের কথা চিন্তা করলে তোদের তো হাওয়ায় উড়ে যাওয়ার কথা। তোরা বড় বড় কথা বলিস।’

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিলটি বের হয়ে চাষাঢ়া হয়ে দুই নম্বর রেলগেট ঘুরে পুনরায় মিশনপাড়া গিয়ে সমাবেশ করে। মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানাসহ নেতারা।

আরও পড়ুন

×