ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬

চব্বিশের ৫ আগস্টে কারাগার ভেঙে পালানো দুই আসামি গ্রেপ্তার

চব্বিশের ৫ আগস্টে কারাগার ভেঙে পালানো দুই আসামি গ্রেপ্তার
×

গ্রেপ্তার মোজাম গাজী ও রফিকুল ইসলাম। ছবি- সমকাল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ১৬:৪৪ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ | ১৬:৪৮

২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরার শ্যামনগর থেকে কারাগার ভেঙে পালানো মোজাম গাজী (৪৯) ও রফিকুল ইসলাম (৩৮) নামে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলার কাছারী ব্রিজ ও ঈশ্বরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার আনোয়ার অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার মোজাম গাজী উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে এবং রফিকুল ইসলাম নওয়াবেঁকী গ্রামের অছের আলী গাজীর ছেলে।

পুলিশ জানায়, মোজাম গাজী সিআর ২৭৪/১৮ এবং রফিকুল ইসলাম সিআর ২১৪/২৩ মামলায় আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হয়ে সাতক্ষীরা জেলা কারাগারে ছিলেন। মোজাম এক মাস এবং রফিকুল চার মাস কারাভোগের পর ২০২৪ সালের ৫ আগস্ট কারাগার ভাঙার সুযোগে পালিয়ে আত্মগোপনে চলে যান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় দুই বছর ধরে পলাতক থাকা দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মোজাম গাজী এক বছর এবং রফিকুল ইসলাম ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামি। কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় ২০২৪ সালের ১৫ আগস্ট তাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় জিআর ৩৬৯/২৪ মামলা করা হয়। গ্রেপ্তার দুই আসামিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×