ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ক্যামেরার সামনে নারীকে চাপা দিল বাস

ক্যামেরার সামনে নারীকে চাপা দিল বাস
×

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ২১:৪১

খুলনা নগরীর মুজগুন্নী মহাসড়কে গড়াই পরিবহনের চাপায় হোসনেয়ারা নিলা (৪৮) নামের এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১২টা এক মিনিটে মুজগুন্নী আবাসিক এলাকার ২১ নম্বর সড়কের সংযোগস্থলে এ ঘটনা ঘটে। 

সড়কে স্থাপিত একটি সিসি ক্যামেরায় দুর্ঘটনার পুরো দৃশ্য ধরা পড়ে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বাসটি আটক করেছে নগরীর খালিশপুর থানা পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।

নিহতের নাম হোসনেয়ারা নিলা। তিনি অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য বখতিয়ার আলীর স্ত্রী। ভাড়া থাকতেন মুজগুন্নী আবাসিক এলাকায়।

ভিডিওতে দেখা যায়, মুজগুন্নী আবাসিক এলাকার ২১ নম্বর সড়কের সামনে গড়াই পরিবহনের একটি বাস থামে। বাস থেকে একজন যাত্রী নামছিলেন। বাসটিকে দাঁড়িয়ে থাকতে দেখে বিপরীত দিক আসা হোসনেয়ারা নিলা রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এ সময় হঠাৎ করে বাসটি চলা শুরু করে এবং ওই নারীকে চাপা দেয়।

নগরীর খালিশপুর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, নিহতের পরিবার কোনো অভিযোগ দেয়নি। পুলিশ বাসটি আটক করেছে, চালককে পাওয়া যায়নি।

আরও পড়ুন

×