ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত
×

প্রতীকী ছবি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৮

কক্সবাজারের চকরিয়ায় ইম্পেরিয়াল স্লিপার বাসের চাপায় মরিয়ম খাতুন (৮০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা সাত বছরের শিশু ইসমা গুরুতর আহত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে বানিয়ারছড়ায় নাতির বাড়ি থেকে এলাকার নিজ বাড়িতে ফেরার জন্য সড়কের পাশে অপেক্ষা করছিলেন মরিয়ম খাতুন ও নাতনির মেয়ে ইসমা। এ সময় ঢাকামুখী দ্রুতগতির  স্লিপার বাস তাদের চাপা দেয়। এতে মরিয়ম খাতুন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং ইসমা গুরুতর আহত হয়।

পরে চিরিংগা হাইওয়ে পুলিশের সদস্য ও স্থানীয়রা আহত ইসমাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিরিংগা হাইওয়ে থানার এসআই গোলাম রব্বানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। 
 

আরও পড়ুন

×