ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

বিরামপুর সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি-গ্রামবাসী

বিরামপুর সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি-গ্রামবাসী
×

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া (ফাইল ফটো)

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:২৯ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৪৪

দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ১২ থেকে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে তাদের ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

রোববার রাত ১১টার দিকে কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান।

বিজিবি জানায়, রাতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে বেশ কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া করেন। পরে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ফিরিয়ে নেয় বিএসএফ।

ঘটনার পর ওই সীমান্ত এলাকায় পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে গ্রামবাসীও সতর্ক অবস্থানে রয়েছেন।
 

আরও পড়ুন

×