ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নদীর তীর কেটে বালু তোলায় মামলা

নদীর তীর কেটে বালু তোলায় মামলা
×
×

 সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ০৮:২৯

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সোনালী চেলা) নদীর তীর কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩৭ জনকে এজাহারভুক্তসহ অজ্ঞাত আরও ১০-১৫ জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। গত মঙ্গলবার রাতে দোয়ারাবাজার থানায় পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা  হয়, আসামিরা গত ২৫ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৮টার পর থেকে সকাল পর্যন্ত নদীর তীর কেটে আনুমানিক ২৫ লাখ ঘনফুট বালু লোড-আনলোড করেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

মামলায় অভিযুক্ত ৩৭ জন আসামি হলো– জয়নাল আবেদীন মেম্বার, জিয়াউর রহমান, জহর মেম্বার, আব্দুল হেকিম চেয়ারম্যান, মোহাম্মদ আলী, ধন মিয়া মেম্বার, রফিকুল ইসলাম, ফখরুল ইসলাম, নিজাম উদ্দিন নিধান, ফরিদ মিয়া, শরীফ মিয়া, মনসুর আলী, সিদ্দিক মিয়া, চেনু মিয়া, জামশেদ মিয়া, আলা উদ্দিন, ওমর, রফিক মিয়া, কালাম ডাক্তার, আইনুদ্দিন, সাদ্দাম মিয়া, সানির মিয়া, মনির মিয়া, জালাল মিয়া, মাসুক মিয়া, সমুর মিয়া, বসির মিয়া, রমজান মিয়া, আবুল কালাম, নুরু মিয়া, বকুল মিয়া, মো. আলী, শফিকুল ইসলাম, দ্বীন ইসলাম, বুলবুল আহমদ, লিটন মিয়া ও মোহাম্মদ আলী জিন্নাহ। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। 
পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. মোহাইমিনুল হক জানান, আসামিরা অবৈধভাবে নদীর তীর কেটে বিপুল পরিমাণ বালু তুলে পরিবেশের অপূরণীয় ক্ষতি করেছে। মামলাটি তদন্ত শেষে পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা আদালতে দ্রুত অভিযোগপত্র দাখিল করবেন।

আরও পড়ুন

×