ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

কলমাকান্দায় মাদক নিয়ে বিরোধ, সংঘর্ষে যুবক নিহত

কলমাকান্দায় মাদক নিয়ে বিরোধ, সংঘর্ষে যুবক নিহত
×
×

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১০:১১

নেত্রকোনার কলমাকান্দায় মাদকসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের সালেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম ওই গ্রামের আবুল হাশিমের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এমএমএস মাটি জানান, হাসপাতালে আনার আগেই সাদ্দামের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার জামাল মিয়ার সঙ্গে হক্কুন (৪৫) নামে এক ব্যক্তির পারিবারিক বিরোধ চলছিল। সাদ্দাম হক্কুনের চাচাতো ভাই। হক্কুনের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বলে দাবি স্থানীয়দের।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ছেলে-মেয়েসংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। জামাল মিয়াসহ তার পক্ষের লোকজন পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×