ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

চার সপ্তাহের জন্য খেলার বাইরে মারুফা আক্তার

চার সপ্তাহের জন্য খেলার বাইরে মারুফা আক্তার
×
×

মারুফা আক্তার

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১১:০১ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ১১:০১

ডান পায়ের গোড়ালির ব্যথা অনেক দিন ভোগাচ্ছে মারুফা আক্তারকে। একটু বেশি চাপ পড়লেই ব্যথাটা বাড়ে বলে অভিযোগ ছিল তাঁর। পায়ের পাতার নিচেও ব্যথা ছড়িয়ে পড়ে। এই সমস্যা নিয়ে খেলতে গেলে বড় ধরনের ক্ষতি হতে পারে। এ কারণে মারুফাকে কনজারভেটিভ চিকিৎসায় যেতে হচ্ছে। 

টাইগ্রেস এই পেসারের পায়ে কাস্ট ব্যান্ডেজ করা হয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। এটা চার সপ্তাহ থাকবে। চিকিৎসকদের ছাড়পত্র পেলে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে খেলায় ফেরার সম্ভাবনা আছে। যদিও বিসিবি নারী বিভাগ মারুফাকে ছাড়াই নিউজিল্যান্ড সফরের পরিকল্পনা করছে। 

নিউজিল্যান্ডে তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। মারুফার জায়গায় বিকল্প পেস বোলার খুঁজছেন নির্বাচকরা। তবে দলের সেরা পেস বোলারকে ছাড়াই উইম্যান ইমার্জিং নেশনস ট্রফি-২০২৬ খেলতে হচ্ছে বাংলাদেশকে। ১২ থেকে ২৬ নভেম্বর আরব আমিরাতে হবে ১০ জাতির এ টি২০ টুর্নামেন্ট। নাহিদা আক্তারের উদ্বোধনী দিনে ‘বি’ গ্রুপ থেকে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।  

গ্রুপের অন্য তিন প্রতিপক্ষ থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পিএনজি ও ইউএই  খেলবে। বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩ নভেম্বর। ১৬ নভেম্বর খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। আর গ্রুপের শেষ ম্যাচ খেলবে ১৮ নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে।

আরও পড়ুন

×