কারিগরিতে পাসের হার ৪৯.৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন
এইচএসসির ফল
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১১:৪৬ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ১১:৪৮
২০২৬ সালের কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। এ বছর মোট ১ লাখ ২ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ৮৮৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন।
পরীক্ষার ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রদের পাসের হার ৪৪ দশমিক ৬৮ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৬১ দশমিক ৬৪ শতাংশ।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ বছর পরীক্ষায় ৭৪ হাজার ৮৪ জন ছাত্র অংশ নিয়ে পাস করেছে ৩৩ হাজার ৯৯৯ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন। অন্যদিকে ২৮ হাজার ৮৬৩ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৭ হাজার ৭৯০ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭০৬ জন।
এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৬৭২টি কেন্দ্রে ১ হাজার ৮৬৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।