ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

তাহসিফের মৃত্যু

মামলার এজাহারে যা বলেছেন বাবা এনায়েতুল করিম

মামলার এজাহারে যা বলেছেন বাবা এনায়েতুল করিম
×
×

কে এম তাহসিফ সাউরি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১২:৩৫

‎বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম ছেলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়সঙ্গত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে মামলাটি করেন। দিবাগত রাত ১টায় আবেদনটি হত্যাসহ একাধিক ধারায় এজাহার হিসেবে মামলাটি রুজু করে উত্তরখান থানা পুলিশ।
‎
‎মামলার এজাহারে বলা হয়, ২৭ অক্টোবর আমার ছেলে কে এম তাহসিফ সাউরি আনুমানিক সন্ধ্যা ৬টার পর দীপ নামে তার এক জুনিয়রের ডাকে বাসা থেকে বাইরে যায়। রাত বেশি হলেও ছেলে ফিরে না আসায় তার মা বারবার ফোনে যোগাযোগ করলে সে জানায়, কিছুক্ষণের মধ্যে ফিরবে। পরে রাত ১টা ৩৫ মিনিটে মেসেঞ্জারের মাধ্যমে তার ফোন থেকে মায়ের ফোনে ভয়েজ মেসেজ পাঠায়, ‘রওনা দিয়েছি, আসছি’। কিন্তু রাত পেরিয়ে পরের দিন বিকেল হলেও সে ফিরে আসেনি। 

‎এজাহারে আরও বলা হয়, ২৮ অক্টোবর বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে উত্তরখান থেকে নৌ পুলিশ ফোনের মাধ্যমে আমাকে জানায়, রাজারবাড়ি ঘাট উত্তরখান এলাকাতে তুরাগ নদ থেকে আমার সন্তানের মরদের উদ্ধার হয়েছে। এরপর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর দুপুরে নৌপুলিশ আমার কাছে আমার সন্তানের মরদেহ হস্তান্তর করে। প্রয়োজনীয় ধর্মীয় রীতি সম্পন্ন করে ২৯ অক্টোবর বিকেলে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
‎
‎মামলার এজাহারে এনায়েতুল করিম সুষ্ঠু তদন্তের মাধ্যমে ছেলে কে এম তাহসিফ সাউরির মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আবেদন করেন।

আরও পড়ুন

×