কোন বোর্ডে পাসের হার কত
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১১:৫৬ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ১২:১১
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট পাসের হার ৫২.১২ শতাংশ। শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
এ বছর ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.৮০ শতাংশ। এছাড়া রাজশাহী বোর্ডে ৪৫.০৬, কুমিল্লা বোর্ডে ৪৮.০৪, যশোর বোর্ডে ৪৪.৯২ শতাংশ, চট্রগ্রাম বোর্ডে ৫২.০৭, বরিশাল বোর্ডে ৪৪.৮৪ শতাংশ, সিলেট বিভাগে ৫০.৯০ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৪৫.৯৮ এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ।
এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সব শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৫২.১২ শতাংশ। এ বছর মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। এর মধ্যে ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন এবং ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন।
প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।
পরীক্ষায় ছাত্রদের পাসের হার ৪৭.৭৫ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৬.৩১ শতাংশ। অর্থাৎ, পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। এ বছর মোট ২ হাজার ৭৬০টি কেন্দ্রে ৯ হাজার ১৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
এবার জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথমে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন।
পরে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর আরও ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পান। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১।
- বিষয় :
- এইচএসসি
- এইচএসসির ফল
- পাসের হার