ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

আলিমে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জন

আলিমে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জন
×
×

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১২:০০ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ১২:০১

চলতি বছরের আলিম পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী। আজ শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৮৯ হাজার ৩২১ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৪ হাজার ৫৪৭ জন।

পরীক্ষায় অংশ নেওয়া ৫০ হাজার ৩৭৪ জন ছাত্রের মধ্যে পাস করেছে ২৯ হাজার ২৬৯ জন। ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৮ জন।

অন্যদিকে, ৩৮ হাজার ৯৪৭ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ২৫ হাজার ২৭৮ জন। ছাত্রীদের পাসের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২২২ জন।

এ বছর দেশের ৪৬০টি কেন্দ্রে ২ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলিম পরীক্ষায় অংশ নেয়।

আরও পড়ুন

×