ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মাওয়ায় ৩৪ হাজার টাকায় বিক্রি হলো ‘বিরল’ বাঘাইড়

মাওয়ায় ৩৪ হাজার টাকায় বিক্রি হলো ‘বিরল’ বাঘাইড়
×

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০ | ০৫:২৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০২০ | ০৫:৪২

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া মৎস্য আড়তে ৩৪ হাজার টাকায় বিক্রি হয়েছে ‘বিরল প্রজাতির’ ২৪ কেজি একশ’ গ্রাম ওজনের পদ্মার একটি বাঘাইড় মাছ।

সোমবার ভোরে শরীয়তপুর এলাকার পদ্মায় জেলে জাকিরের জালে ধরা পড়ে বিরল প্রজাতির এই মাছটি। এ সময় ডাকের মাধ্যমে তিনি পাইকারী বিক্রেতা মো. রাজিব মৃধার কাছে মাছটি ৩৩ হাজার টাকায় বিক্রি করেন। পরে রাজিব মৃধা ২৪ কেজির মাছটি এক হাজার টাকা লাভে ৩৪ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

মাওয়ার নাদিম মৎস্য আড়তের মালিক মো. জালাল মিয়া জানান, মাছটি বিরল প্রজাতির। কারণ, এটি কালচে প্রকৃতির এবং সাধারণ বাঘাইড় থেকে দেখতে সুন্দর ও সুস্বাদু। মাছটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।

লৌহজংয়ের সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ বলেন, ‘মাছটি পানির গভীর থাকার কারণে তুলনামূলক বেশি কালো রঙের হতে পারে। তবে এর মাথাও সাধারণ বাঘাইড় থেকে বেশ মোটা। তাই স্থানীয়রা এটাকে বিরল প্রজাতির মাছ বলছেন।’

আরও পড়ুন

×