ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাতক্ষীরায় ট্রাক চাপায় প্রাণ গেল ৩ বাইক আরোহীর

সাতক্ষীরায় ট্রাক চাপায় প্রাণ গেল ৩ বাইক আরোহীর
×

ফাইল ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০ | ০৪:৫৪ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ | ০৬:৩৩

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছে। বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা বিসিক শিল্পনগরী সংলগ্ন এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন যুবক হলেন- সাতক্ষীরার তালা উপজেলার সুজনসাহা গ্রামের নিরঞ্জন মল্লিকের ছেলে তাপস মল্লিক (২০), খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামের সূর্য্য দেবনাথের ছেলে মিলন দেবনাথ (১৯) ও একই উপজেলার বাঁকা গ্রামের উত্তম সেনের ছেলে সুব্রত সেন (২২)। তারা সবাই স্বর্ণের দোকানের কারিগর।

পুলিশ জানায়, তাপস, মিলন ও সুব্রত বুধবার রাতে একটি মোটরসাইকেলযোগে তালা উপজেলার পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। পথে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা বিসিক শিল্পনগরী সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তাপস ও মিলন। গুরুতর আহত মোটরসাইকেল চালক সুব্রতকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিন জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×