ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু
×

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১ | ০৫:০১

বরিশালের বানারীপাড়ায় মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরেক ছেলে। শনিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার বীরমহল ক্লাব এলাকায় বানারীপাড়া-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বীরমহল এলাকার সুমন হাওলাদার (৪৫) ও তার বড় ছেলে মিসকাত হাওলাদার (১১) । এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ছোট ছেলে হাসিব হাওলাদার (৪)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার বীরমহল ক্লাব এলাকার লিংক রোড থেকে মোটরসাইকেলটি বানারীপাড়া-বরিশাল মহাসড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  মোটরসাইকেল আরোহী সুমন হাওলাদার ও তার দুই ছেলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমন হাওলাদার ও তার বড় ছেলেকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত মিনি ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।

এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান জানান, ঘটনাস্থল বানারীপাড়া থানা এলাকায় হওয়ায় নিয়ম অনুযায়ী এব্যাপারে ওই থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো.হেলাল উদ্দিন জানান, তদন্তপূর্বক এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×