ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কালুখালীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

কালুখালীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
×

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২১ | ০৩:৪৬

রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মদাপুর ইউনিয়নের কালিবাড়ি নামক স্থানে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরোদ প্রামানিক (৬৫) একই উপজেলার রতনদিয়া ইউনিয়নের ধানবাড়ি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরোহী সৌরভ আহত হয়েছেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গান্ধীমারা হাইওয়ে থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল নিরোদ প্রামানিককে ধাক্কা দিলে আরোহীসহ দুজনই রাস্তায় ছিটকে পড়ে যান। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, পরে চিকিৎসাধীন অবস্থায় নিরোদ প্রামানিক মারা যান। চালক সৌরভকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

 


আরও পড়ুন

×