ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কলমাকান্দায় যুবলীগ নেতা বহিষ্কার

কলমাকান্দায় যুবলীগ নেতা বহিষ্কার
×

বহিষ্কৃত যুবলীগ নেতা- সমকাল

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ০২:০৩ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ | ০২:২৫

মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নেত্রকোনার কলমাকান্দার রংছাতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি ফারুক হোসেনকে সাময়িক বহিষ্কার করেছে উপজেলা যুবলীগ।

বুধবার রাতে তাকে বহিষ্কার করা হয়।  উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসের সঞ্চালনায় ও উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে  তাকে বহিষ্কার করা হয় এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত দিনের মধ্যে ওই ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে প্রতিবেদন জমার নির্দেশও দেওয়া হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, মঙ্গলবার রংছাতি ইউনিয়নের বেস্তপুর এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ ফারুককে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তাকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়।

উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মাসুদ কবির জানান, ২০১৮ সালের ৯ এপ্রিল উপজেলার রংছাতি ইউনিয়নের রংছাতি উচ্চ বিদ্যালয় মাঠে ৪নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ফারুক রংছাতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সভাপতি পদে নির্বাচিত হন।

আরও পড়ুন

×