ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
×

আদালতে দণ্ডপ্রাপ্ত আক্তার হোসেন

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ০২:২১ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ | ০৪:২৩

লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুল্লাহ কুতুবী এ রায় দেন। 

বাদীপক্ষের আইনজীবী লক্ষ্মীপুর জজকোর্টের পিপি আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, আসামি মো. আক্তার হোসেন কমলনগরের চর লরেন্স এলাকার বেচু ব্যাপারীর ছেলে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের কমনগরের চর লরেন্স গ্রামের শাহে আলমের মেয়ে বিবি সাজুর সঙ্গে একই এলাকার আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে আক্তার যৌতুকের দাবিতে তার স্ত্রী সাজুকে বিভিন্ন সময়ে নির্যাতন করেন বলে অভিযোগ ছিল। 

২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি রাতে নির্যাতনের একপর্যায়ে সাজুর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন আক্তার। 

হত্যার ঘটনায় ১৪ ফেব্রুয়ারি নিহতের বাবা বাদী হয়ে কমলনগর থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আক্তারকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। আদালত ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় দিলেন।

আরও পড়ুন

×