ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

জিনের ভয় দেখিয়ে শিশুকে বলাৎকার, শিক্ষক আটক

জিনের ভয় দেখিয়ে শিশুকে বলাৎকার, শিক্ষক আটক
×
×

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ০৯:০০

কুড়িগ্রামের উলিপুরে ছাত্রকে বলাৎকারের ঘটনায় মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলামকে জনতা আটক করে পুলিশে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া পশ্চিম কালুডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসায়।

গত মঙ্গলবার রাতে ওই মাদ্রাসার আবাসিক শিশু শিক্ষার্থীকে শিক্ষক সাইফুল ইসলাম পড়াবে বলে নিজ কক্ষে ডেকে নিয়ে যায়। রুমে যাওয়ার পর ওই শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকার করে। এ সময় শিশুটি কাঁদতে থাকলে তাকে বিভিন্ন ভয়-ভীতি দেখায় এবং ঘটনাটি কাউকে জানালে তাকে জিনের সাহায্যে মেরে ফেলার হুমকি দেয় বলে শিশুটি জানায়। ঘটনার পরদিন বুধবার শিশুটি বাড়ি গিয়ে বাবা-মাকে জানালে পরিবারের লোকজন শিক্ষক সাইফুল ইসলামের কাছে ঘটনা জানতে চাইলে সে স্বীকার করে। এ সময় বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিক ওই শিক্ষকের মাথার চুল কেটে দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেন। 

এ ঘটনায় বৃহস্পতিবার উলিপুর থানায় মামলার পর ওই শিক্ষককে বিকেলে কুড়িগ্রাম জেল-হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×