ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরে বাস খাদে পড়ে সাবেক ইউপি মেম্বার নিহত

মাদারীপুরে বাস খাদে পড়ে সাবেক ইউপি মেম্বার নিহত
×

খাদে পড়া বাস- সমকাল

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ০৩:১১ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ | ০৩:৫৬

মাদারীপুরের শিবচরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রউফ মাদবর নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৯ যাত্রী আহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত রউফ মাদবর শিবচরের ভদ্রাসন ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের দৌলতপুর নামক স্থানে একটি ফিলিং স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। সার্বিক পরিবহনের একটি বাস কাঁঠালবাড়ী ঘাটের দিকে যাচ্ছিল এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলের দুই যাত্রীকে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে এক ব্যক্তি মারা যান। এ ছাড়া বাসের ৯ যাত্রীকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসের যাত্রীদের উদ্ধার করি। গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রউফ মাদবর মারা গেছেন।’

আরও পড়ুন

×