ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নিয়ামতপুরে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার

নিয়ামতপুরে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার
×

গ্রেফতারকৃত চার ডাকাত সদস্য

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ০৩:২৩ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ | ০৪:১০

নওগাঁর নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার খড়িবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার শালদহ পূর্বপাড়ার তনজেদ দেওয়ানের ছেলে উজ্জল আলী (৩০) ও তারেক রহমান (২৭), একই উপজেলার হাজিগোবিন্দপুর কারিগরপাড়ার জিল্লুর রহমানের ছেলে রুবেল হোসেন (২৫) ও রাজশাহীর কাটাখালি শ্যামপুর গ্রামের মাহবুব আলীর ছেলে তারেক আলী (৩০)। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় বিভিন্ন প্রকারের ধারালো অস্ত্র, গ্রিল কাটার যন্ত্র ও একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উদ্ধার করা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান,  গোপন সংবাদের ভিত্তিতে  শুক্রবার রাতে খড়িবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তারা ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। 

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় ৩টি করে ডাকাতি মামলাসহ নওগাঁর মান্দা থানা, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর, শিবগঞ্জ থানাসহ আশেপাশের বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে।  

আরও পড়ুন

×