ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় ২০ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নওগাঁয় ২০ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
×

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ০৪:২৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ | ০৫:২৭

নওগাঁর নিয়ামতপুরের  একটি  জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও উপজেলা প্রশাসন। শুক্রবার রাতে উপজেলার হাজিনগর ইউনিয়নের খোর্দ্দচম্পা গ্রামের  আব্দুল মান্নানের বাড়ির পাশ থেকে এটি উদ্ধার করা হয়। মূর্তিটি বর্তমানে নওগাঁ ১৬ বিজিবির ব্যাটালিয়নের হেডকোয়ার্টারে রাখা হয়েছে।

নওগাঁ ১৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল এ কেএম আরিফুল ইসলাম পিএসসি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া ও থানার ওসি আবুল কালাম আজাদসহ পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স ঘটনাস্থলে অভিযান চালায়।  এসময় পাচারকারীরা মূর্তিটি ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন ১৯ দশমিক ২৪০ কেজি। যার আনুমানিক মূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা। পাচারের উদ্দেশে মূর্তিটি সেখানে রাখা হয়েছিল বলে ধারণা করছেন বিজিবির কর্মকর্তারা। 

এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন

×