ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে মাটির নিচ থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে মাটির নিচ থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার
×

মোহাম্মদ বেলালের বাড়ির পাশের মাটি খুঁড়ে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে-সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ০৭:০৮

কক্সবাজারের টেকনাফে মাটি খুঁড়ে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮ লাখ টাকা।

শনিবার বিকেলে টেকনাফের হ্নীলার রঙ্গিখালী গাজিপাড়ায় মোহাম্মদ বেলাল নামের এক ব্যক্তির বাড়ির পাশের মাটি খুঁড়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।  

টেকনাফ বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হাসান খান বলেন, বেলালের বাড়ির নিচে ইয়াবা লুকানো আছে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল ওই বাড়িতে অভিযানে যায়। বাড়ির পাশের মাটি খুঁড়ে পলিথিন মোড়ানো অবস্থায় ৩৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

তিনি বলেন, বেলালকে আটক করা হয়েছে। তাকে টেকনাফ থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×