ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সমকালের ধুনট প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় আহত

সমকালের ধুনট প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় আহত
×

গিয়াস উদ্দিন টিক্কা

 বগুড়া ব্যুরো

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ০৮:৪২

সমকালের বগুড়ার ধুনট উপজেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন টিক্কা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে তিনি মোটর সাইকেলযোগে মথুরাপুর থেকে ধুনট সদরের বাজার এলাকার বাসায় ফিরছিলেন। এ সময় তালাপাড়া নামক স্থানে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে তার বাম হাত ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্ব্য কেন্দ্রে ভর্তি করেন।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরে রাতেই তাকে বগুড়া শহরের সিটি ক্লিনিকে ভর্তি করা হয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অর্থোপেটিক বিভাগের চিকিৎসক ডা. রেজাউল আলম জুয়েল তাকে চিকিৎসা সেবা দেন।

আরও পড়ুন

×