ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

লামায় আরো এক বন্য হাতির মৃত্যু

লামায় আরো এক বন্য হাতির মৃত্যু
×

পনের দিনের ব্যবধানে বান্দরবানের লামা উপজেলায় আরো একটি বন্য হাতির মৃত্যু হয়েছে-সমকাল

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ১১:০৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ | ১১:০৬

পনের দিনের ব্যবধানে বান্দরবানের লামা উপজেলায় আরো একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী ইসকাটার ঝিরির রাবার বাগানের পাশে হাতিটির মৃত দেহ পাওয়া যায়। হাতিটির বয়স আনুমানিক ২৫।

এর আগে গত ৬ নভেম্বর একই ইউনিয়নের ইয়াংছা সলিমুল হক চৌধুরীর বাগানে একটি ও কুমারী চাককাটাররিতে একটি বাচ্চা বন্য হাতির মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার কুমারী ইসকাটার ঝিরিতে একটি অসুস্থ বন্য হাতি দেখে তারা বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে ডুলহাজারা সাপারি পার্কের ডা. মোস্তাফিজুর রহমান ও সদর রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খানসহ একটি টিম ঘটনাস্থলে গিয়ে অসুস্থ হাতিটিকে চিকিৎসাসেবা দেয়।চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে হাতিটি মারা যায়। 

লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান বলেন, বড় কোনো পাহাড় থেকে পড়ে হাতিটি মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের জন্য হাতিটির নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন

×