পার্বতীপুরে সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
প্রতীকী ছবি
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ১৩:৩৪
দিনাজপুরের পার্বতীপুরে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, আমজাদ হোসেন (১৯) নামের এক প্রতিবেশি শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ অভিযুক্ত আমজাদের তালাবদ্ধ ঘর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
পার্বতীপুর উপজেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা আলম মিয়া বলেন, শিশুটিকে ধর্ষণের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেছুর রহমান বলেন, ধর্ষক আমজাদকে গ্রেফতারের চেষ্টা চলছে। আমজাদের চাচা শাহিনুর আলমকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।