ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কিশোরীকে ধর্ষণের পর হত্যায় ভগ্নিপতির মৃত্যুদণ্ড

কিশোরীকে ধর্ষণের পর হত্যায় ভগ্নিপতির মৃত্যুদণ্ড
×

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শহিন -সমকাল

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৩:০৬ | আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৪:২৮

কিশোরগঞ্জের নিকলীতে রোকসানা নামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দয়ে তার ভগ্নিপতি শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এ সময় আসামিকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়।

রোববার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কিরণ শংকর হালদার এ আদেশ দেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের শেখ নবীনপুর গ্রামে ২০১৭ সালের ১১ মে রাতে ঘরজামাই শাহিন রোকসানাকে ঘর থেকে ডেকে নিয়ে বাড়ির নিচে পাটক্ষেতে ধর্ষণের পর হত্যা করেন। পরে রাত ৩টার দিকে পরিবারের লোকজন পাটক্ষেতের পাশ থেকে রোকসানার লাশ উদ্ধার করে। ঘটনার পরদিন রোকসানার বাবা ফাইজুল ইসলাম শাহিনকে আসামি করে মামলা দায়ের করেন। 

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এমএ আফজল আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন।

আরও পড়ুন

×