ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বাঘায় ১১ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

বাঘায় ১১ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার
×

ইয়াবা ফাইল ছবি

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৩:৩৮

রাজশাহীর বাঘা থেকে তিন হাজার ৩৩০পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে উপজেলার আলাইপুর সীমান্তের পদ্মার চর এলাকার একটি নৌকা জব্দ করে এ গুলো উদ্ধার করা হয়। 

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর আলাইপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবু তালেব বিষয়টি নিশ্চিত জানান, তার নেতৃত্বে একটি বিশেষ টহল দল পদ্মা নদীর চর এলাকায় টহল চালায। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ইঞ্জিনচালিত একটি নৌকা জব্দ করে ৩ হাজার ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে ১১ লাখ  টাকা। ইয়াবাগুলো ভারত থেকে বাংলাদেশে বিক্রির জন্য আনা হয়েছিল। 

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ধ্বংস করা হবে। 

আরও পড়ুন

×