ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় ব্যবহারিক ক্লাসের ল্যাবে বিস্ফোরণে ৬ ছাত্র আহত

নওগাঁয় ব্যবহারিক ক্লাসের ল্যাবে বিস্ফোরণে ৬ ছাত্র আহত
×

ফাইল ছবি

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৮:২৩ | আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৯:০৫

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের ল্যাবে ব্যবহারিক পরীক্ষার সময় দ্রবণের বিস্ফোরণে ৬ ছাত্র আহত হয়েছে।

রোববার বিকেল ৪টার দিকের এ ঘটনায় আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- কম্পিউটার বিভাগের ছাত্র টুটুল, নিয়ামুল, রাকিব, আতিকুর, শাহরিয়ার ও সাফি। সবার বয়স ১৭ থেকে ১৮ বছরের মধ্যে।

কলেজ সূত্রে জানা যায়, দ্বিতীয় শিফটের কম্পিউটার বিভাগের ৪১ জন শিক্ষার্থী কলেজের তৃতীয় তলায় ল্যাবে ব্যবহারিক ক্লাস করছিল। এসময় সেখানে একটি গ্রুপে লবণ ও এসিড পরীক্ষার করার সময় হঠাৎ করে বিকারটি বিস্ফোরণে ফেটে গিয়ে দ্রবণ ছড়িয়ে পড়ে। এতে ওই গ্রুপে থাকা ৬ ছাত্র দ্রবণ ছড়িয়ে গায়ে পড়ায় আহত হয়। তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে তিনজনের অবস্থা গুরুত্বর হওয়ায় বিকেল ৫টার দিকে রামেক হাসপাতালে পাঠানো হয়।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মুনির আলী আকন্দ বলেন, ছয়জনের মধ্যে তিন জনের অবস্থা একটু বেশি খারাপ হওয়ায় তাদের রামেকে পাঠানো হয়েছে। ওই তিনজনের শরীর ৩০ শতাংশ পুড়ে গেছে। আর বাকি তিনজন আশঙ্কামুক্ত।

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ফজলুল হক বলেন, ল্যাবে পরীক্ষার সময় বিকার বিষ্ফোরণে ছয় ছাত্র আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আমাদের শিক্ষকরা তাদের সাথে আছেন। উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেয়ার প্রয়োজন হলে সহযোগিতা করা হবে। তবে কি কারণে বিষ্ফোরণ হয়েছে তা খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন

×