ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে ২ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

টেকনাফে ২ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক
×

ছবি: সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৯:৪৩

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে ২ লাখ পিস ইয়াবাসহ আবুল কালাম (২০) নামের এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে র‌্যাব। রোববার রাত সাড়ে ৭টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবুল কালাম মিয়ানমারের মংডু মাংগালাপাড়া এলাকার মৃত মো. ইউসুফের ছেলে।

র‌্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহাতাব জানান, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সীমান্ত দিয়ে ইয়াবার একটি চালান আসার খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। অভিযানকালে সীমান্ত অতিক্রম করে জাদিমুরা ডাটা সেন্টার পার হয়ে রোহিঙ্গা ক্যাম্পে ঢোকার আগে ২ লাখ পিস ইয়াবাসহ ওই যুবকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন ইয়াবা পাচারকারী পালিয়ে যায়। 

তিনি আরও জানান, উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা। ইয়াবাসহ আটক মিয়ানমারের নাগরিককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হচ্ছে।


আরও পড়ুন

×