ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

গফরগাঁওয়ে বিমান থেকে ভেঙে পড়ল তেলের ট্যাংকার

গফরগাঁওয়ে বিমান থেকে ভেঙে পড়ল তেলের ট্যাংকার
×

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ১০:৪৮ | আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ | ১০:৫১

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিমান বাহিনীর যুদ্ধবিমান থেকে দুটি তেলের ট্যাংকার পৃথক স্থানে খসে পড়ে। রোববার দুপুর ২টা ৪০ মিনিটে উপজেলার গয়েশপুর বটতলা বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিনের মাজারের সামনে ও বড় বড়াই গোলাপ সরকারের বাড়ির সামনে ট্যাংকার দুটি খসে পড়ে। তবে এতে কেউ আহত হয়নি। খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের উপর দিয়ে একটি যুদ্ধবিমান উড়ে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে আর টি-৯৪৫ নম্বরের একটি তেলের ট্যাংকার মুক্তিযোদ্ধা নূরুল আমিনের মাজারের সামনে এবং এর অল্প দূরে বড় বড়াই গ্রামের গোলাপ সরকারের বাড়ির সামনের পতিত জমিতে এল টি-৯৪৫ নম্বরের আরেকটি ট্যাংকার ভেঙে পড়ে ধুমড়ে-মুচড়ে যায় ও ভিতরের তেল ছড়িয়ে পড়ে। এতে প্রথমে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে তারা ঘটনাস্থলে ভিড় করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান ঢালী বলেন, হঠাৎ বিকট শব্দে বিমানের দুটি তেলের ট্যাং ভেঙে পড়ে। ফাঁকা জায়গায় পড়ায় কেউ হতাহত হয়নি।

এ ব্যাপারে পাগলা থানার পুলিশ পরিদর্শক ফায়েজুর রহমান বলেন, যুদ্ধবিমানের দুটি তেলের ট্যাংকার ভেঙে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামলে নেই। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের স্কোয়াড্রন লিডার সাঈদ বিন জামান রাত সাড়ে ৮টার দিকে পাগলা থেকে ভেঙে পড়া তেলের ট্যাঙ্কার দু'টি নিয়ে গেছে বলে জানান পুলিশ পরিদর্শক।

আরও পড়ুন

×