রংপুরে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার
প্রতীকী ছবি
রংপুর অফিস
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ১০:৫০
রংপুরে রাস্তার পাশ থেকে ফুটফুটে এক নবজাতককে উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ।
রোববার রংপুর-সৈয়দপুর মহাসড়কের পাশে ওই ছেলে নবজাতককে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করে হাজীরহাট থানা হেফাজতে নেওয়া হয়েছে।
সূত্রে জানা যায়, সকালে নবজাতকটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আদালতে হস্তান্তর করা হয়।
হাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, কে বা কারা চার থেকে পাঁচ দিন বয়সী নবজাতকটিকে রাস্তার পাশে ফেলে যায়। তাকে লালন-পালনে আগ্রহ জানিয়ে অনেকেই থানায় আবেদন করেছেন। তবে আইনি প্রক্রিয়া শেষে সিদ্ধান্ত হবে নবজাতকটি কোথায় থাকবে। এ ছাড়া নবজাতকের বাবা-মায়ের সন্ধান করা হচ্ছে। এ ব্যাপারে সবার সহযোগিতা প্রয়োজন।
- বিষয় :
- রংপুর
- নবজাতক উদ্ধার