খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের কর্মবিরতি অব্যাহত
জ্বালানি তেল ব্যবসায়ীদের কর্মবিরতিতে খুলনার সব পেট্রোল পাম্প বন্ধ রয়েছে-সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ২১:৩৪ | আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ | ২১:৪৩
কমিশন বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। কর্মবিরতির কারণে খুলনার খালিশপুরের পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে।
এছাড়া খুলনার সব পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। ফলে মোটরসাইকেল ও প্রাইভেটকারের চালক ও যাত্রীরা পড়েছেন বিপাকে।
তবে দূরপাল্লার এবং স্বল্প দূরত্বের বাস, ট্রাক, পিকআপ, মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশা স্বাভাবিকভাবে চলাচল করছে।
কয়েকজন চালক জানান, ধর্মঘটের কথা আগে জানতে পেরে তারা জ্বালানি তেল সংগ্রহ করে রেখেছিলেন। এছাড়া কিছু কিছু পেট্রোল পাম্পে রোববার মধ্যরাতে গোপনে জ্বালানি তেল বিক্রি করা হয়।
- বিষয় :
- জ্বালানি তেল
- খুলনা