ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নারী নিহত
×

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০০:২৮ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০১:৩৪

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলায় আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা  এক নারীর (৩৫)  মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৬টায় উপজেলার কাওরাইদ-গয়েশপুর রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৬টার দিকে ঢাকাগামী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেন উপজেলার পাগলা থানাধীন কাওরাইদ-গয়েশপুর রেল ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজের ওপর থাকা অজ্ঞাতনামা এক নারী  ট্রেনের নিচে কাটা পড়েন। 

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে  পাগলা থানা পুলিশ ও গফরগাঁও জিআরপি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেন।

গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

 

আরও পড়ুন

×