ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

সাতক্ষীরা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার, কমিটি বিলুপ্ত

সাতক্ষীরা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার, কমিটি বিলুপ্ত
×

সৈয়দ সাদিকুর রহমান সাদিক- সমকাল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০০:৩৫ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০১:৩২

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিককে সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জেলা ছাত্রলীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ভেঙে দেওয়া হয়েছে। 

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পাশাপাশি নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের ১৮ ডিসেম্বর ২০১৯ তারিখের মধ্যে সংগঠনের দপ্তর সেল বরাবর জীবনবৃত্তান্ত পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। 

সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ৩১ অক্টোবর কালীগঞ্জে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাই হয়। ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে সাদিকের দুই সহযোগী সম্প্রতি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এ ঘটনায় সাদিককে আসামি করে সাতক্ষীরা সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন

×