আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
ফাইল ছবি
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০২:০৬ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০৪:১৫
মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে হাজু বিবি (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।
হাজু বিবি একই এলাকার প্রয়াত ইনসান বেপারীর স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হাজু বিবি নিজ বাড়ির রান্নাঘরে আগুন পোহাতে গিয়ে কাপড়ে আগুন লেগে দগ্ধ হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার খন্দকার মাইনুল হাসান জানান, হাজু বিবির শরীরের অধিকাংশ স্থান পুড়ে গিয়েছিল।
