ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কালীগঞ্জে অপহৃত মাদ্রাসাছাত্রের গলা কাটা লাশ উদ্ধার

কালীগঞ্জে অপহৃত মাদ্রাসাছাত্রের গলা কাটা লাশ উদ্ধার
×

স্বজনদের আহাজারি- সমকাল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০৩:২০ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০৪:১৫

কালীগঞ্জে অপহৃত এক মাদ্রাসাছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের আড়পাড়া গ্রামে সাবেক এমপি আব্দুল মান্নানের নির্মাণাধীন বাড়ির পেছন থেকে আল আমিন (১৩) নামে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। 

আল আমিন আড়পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে সাওতাল হেরা ক্যাডেট হাফেজুল কোরআন মাদ্রাসার হেফজ শ্রেণির ছাত্র ছিল।

নিহত মাদ্রাসাছাত্র  আল আমিন

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৮টার দিকে বাড়ির পাশে আলহাজ আমজাদ আলী মাদ্রাসায় ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ হয় আল আমিন। পরে ওই রাতেই পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তবে কে বা কারা শিশুটিকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×