ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

টাঙ্গুয়ার হাওর রক্ষায় তাহিরপুরে র‌্যালি ও আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় তাহিরপুরে র‌্যালি ও আলোচনা সভা
×

 তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০৭:৩৮

টাঙ্গুয়ার হাওরে অতিথি পাখি নিধন ও অবৈধভাবে মাছ ধরা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'অতিথি পাখি নিধনকে না বলি, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা করি'- এ স্লোগানে বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালিটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ্বজিত সরকার, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর থেকে 'হাওরের কান্না' শিরোনামে সমকালে পাঁচ পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। গত ৩০ নভেম্বর 'প্রাণ হারাচ্ছে টাঙ্গুয়া' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে টাঙ্গুয়ার হাওরের মুমূর্ষু চিত্র উঠে আসে।

আরও পড়ুন

×