ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

শিশু জয়কে হত্যার পর পুকুরে ফেলে দেয় সৎমা

শিশু জয়কে হত্যার পর পুকুরে ফেলে দেয় সৎমা
×

আদালতে স্বীকারোক্তি দিয়ে বের হয়ে আসছেন সৎমা আঁখি বিশ্বাস-সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪৪

গোপালগঞ্জে সৎ মায়ের হাতে খুন হয়েছে সাত বছরের শিশু। নিহত শিশুর নাম জয় বিশ্বাস। সে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের ধর্মেন্দ্র বিশ্বাসের ছেলে। হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে সৎমা আঁখি বিশ্বাস। 

বুধবার বিকেলে গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে স্বীকারোক্তি দেয় সে।

এর আগে গত ৩০ নভেম্বর সকালে রঘুনাথপুর গ্রামের একটি পুকুর থেকে শিশু জয়ের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গত মঙ্গলবার জয়ের সৎমা আঁখি বিশ্বাসসহ তিনজনকে আটক করে পুলিশ। জবানবন্দিতে আঁখি বিশ্বাস জানায়, গত ২৮ নভেম্বর সন্ধ্যায় নিজ ঘরে বসে পড়ছিল শিশু জয়। এ সময় সৎমা আঁখি বিশ্বাস ছেলে জয়ের মাথায় চড় মারে। এতে জয় খাট থেকে নিচে পড়ে অচেতন হয়ে যায়। এরপর আঁখি জয়কে গলাটিপে হত্যা করে বাড়ির পাশে শ্যামল বিশ্বাসের পুকুরের পানিতে ফেলে দেয়। হত্যাকাণ্ডের সময় জয়ের বাবা ও বড় বোন পাশের বাড়িতে ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার এসআই সাখাওয়াত হোসেন মৃধা জানান, জয়কে পথের কাঁটা ভেবে কৌশলে সৎমা আঁখি তাকে হত্যা করে পানিতে ফেলে দেয়। পরে ছেলে নিখোঁজ হয়েছে বলে প্রচার চালায়।

আরও পড়ুন

×